শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধী তালবীজ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধী তালবীজ বিতরণ

 

ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে ২ হাজার তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সকালে সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে পরিবেশবিদ জহির রায়হানের উদ্যোগে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

জহির রায়হান বলেন, দিনব্যাপী এলাকার বিভিন্ন সড়কের পাশ, মাঠ, নদীর ধারে ১ হাজার তালবীজ রোপন করা হয়।

আগামী ২ দিন সদর উপজেলার বিভিন্ন স্থানে ২ হাজার তালবীজ রোপন করা হবে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বন অধিদপ্তরের নার্সারি এটেনডেন্ট ঈসরাইল মন্ডল, ওয়াচার দিপু বিশ্বাস, গান্না ইউনিয়ন সেবা সংগঠনের পরিচালক হাবিবুর রহমান সাদ্দাম, সভাপতি ফারুক হোসেন, প্রচার সম্পাদক সাব্বির হাসান, গান্না ইউনিয়ন বিচিত্রার সভাপতি আসাদুজ্জামান সোহাগ, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলম সোহেলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ