শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের তিনটি ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে।

বুধবার (২১ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বিভিন্ন ফার্মেসীতে নির্বাহ ম্যাজিস্ট্রেট মো: হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, স্যাম্পল বিক্রয়, সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ না করা ও বিক্রয়ের জন্য নিষিদ্ধ ঔষধ বিক্রয় করার অপরাধে শহরের শান্তি ফার্মেসীকে ২০ হাজার, নিউ মেডিসিন শপকে ১০ হাজার ও জালাল ফার্মেসীকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় ঝিনাইদহ ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা উপস্থিত ছিলেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবউল্লাহ জানান, বিভিন্ন অভিযোগে কালীগঞ্জ শহরের তিনটি ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শাহরিয়ার আলম/এসএ/দীপ্ত নিউজ