শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীর ঘরে জামায়াত নেতা, অতঃপর…

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীর ঘরে জামায়াত নেতা, অতঃপর…

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন বিল্লাল হোসেন নামে যুব জামায়াতের সভাপতি বিল্লাল হোসেন। বিষয়টি এলাকাজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে।

অভিযুক্ত বিল্লাল কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর–দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন বিল্লাল হোসেন। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন বিল্লাল। এ সময় অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকায় বাড়ির লোকজন তাকে ধরে ফেলে। এ সময় বিল্লাল হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে গণপিটুনি দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। বিষয়টি গোপনীয়ভাবে মিমাংসা হলেও আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানাজানি হয়।

নাম প্রকাশ না করার শর্তে কমলাপুর গ্রামের এক যুবক বলেন, দীর্ঘদিন ধরে বিল্লাল হোসেন ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত ছিল। গত শনিবার রাতে ওই মহিলার ঘরে প্রবেশ করে বিল্লাল। এ সময় তাকে আটক করা হয়। পরে চড়–থাপ্পড় দিয়ে ছেড়ে দেয়া হয়।

যুব জামায়াত নেতা বিল্লাল হোসেনকে ধরে ফেলা ওই পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন বিল্লাল হোসেন। টের পেয়ে তাকে ধরে ফেলা হয়। পরে পা জড়িয়ে ধরে মাফ চাই সে। বিষয়টি জামায়াতের নেতাদের জানানো হয়েছে।

অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুব জামায়াতের নায়েবে আমীর বিল্লাল হোসেন বলেন, তিনি এমন কোন ঘটনার সঙ্গে সম্পৃক্ত না।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল হামিদ বলেন, বিল্লাল হোসেন সুন্দরপুর–দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি। তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

শাহরিয়ার আলম সোহাগ/এজে/দীপ্ত সংবাদ