শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিহত শিশু জিসান হোসেন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে জিসান হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু জিসান হোসেন যশোর সদর উপজেলার বানিয়াড়ী গ্রামের প্রবাসী বাবু হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে মায়ের সাথে নানা বাড়ি উপজেলার সুন্দরপুর গ্রামে আসে শিশু জিসান। মঙ্গলবার সকালে ৩ জন বিভিন্ন গাছ থেকে জাম সংগ্রহ করে। এরপর জাম খেয়ে তারা একটি পুকুরে গোসল করতে নামে। এরমধ্যে শিশু জিসান পানিতে ডুবে যায়। এরপর তার সাথে থাকা দুইজন স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা এসে শিশু জিসানকে পুকুরে ভাসতে দেখে। এসময় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন জানান, শিশু জিসানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

 

শাহরিয়ার আলম/আফ/দীপ্ত নিউজ