শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে দু’পক্ষের মারামারিতে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে দু’পক্ষের মারামারিতে নিহত ১

 

ঝিনাইদহ শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই গ্রামে দু’পক্ষের মারামারিতে বিল্লাল হোসেন (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত বিল্লাল ভাটই আদর্শপাড়ার মৃত নুর ইসলামের ছেলে। সে ভারতের ব্যাঙ্গালুরে মুদি ব্যবসা করতেন। রবিবার বেলা ১২ টার দিকে তিনি দেশে ফিরেছেন।

বিল্লালের ছেলে জিহাদ জানান, শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের প্রতিবেশী শাকিলকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে তার ফুপাতো ভাই সাগরের বন্ধুরা। এ নিয়ে ওইদিন বিকেলে শাকিল গ্রামে ফিরে পরিবারকে জানালে জিহাদের পরিবারের সাথে বাক–বিতন্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

তিনি আরও জানান, এরই জের ধরে রবিবার বিকেলে উভয় পক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হয়। এতে জিহাদের বাব বিল্লাল হোসেন আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত দেড়টার দিকে মৃত্যু হয়।

ভাটই পুলিশ ক্যাম্পের ইনচার্জ সৈয়দ বেলায়েত হোসেন বলেন, বিল্লালের মৃত্যু আঘাতজনিত নাকি হার্টএ্যাটাক তা ময়নাতদন্তের পর জানা যাবে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ