শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (২৬) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৫টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের নিচে পড়ে তিনি নিহত হয়। নিহত মেহেদী হাসান কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত মেহেদী বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তার চলাচল এলোমেলো ছিল। পাবনার মানসিক হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে ফেরেন। সকালে একটি মালবাহী ট্রেনের কিছু বগি পাথর লোড–আনলোড করার জন্য চার নম্বর লাইনে নিতে সানটিং এর কাজ করছিল। এসময় তিনি ট্রেনের নিচে পড়ে মারা যান।

মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার অরুপ বিশ্বাস জানান, সকালে স্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের কয়েকটি বগি চার নম্বর লাইনে নেওয়ার কাজ চলছিল। এসময় মেহেদী ট্রেনের নিচে পড়ে মারা যান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শাহরিয়ার আলম সোহাগ/এজে/দীপ্ত সংবাদ