শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নারী নিহত, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নারী নিহত, আহত ৩

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় লক্ষ্মী রানী দাস (৫০) নামের এক নারী নিহত হয়েছেন এবং ভ্যানে থাকা আরোও তিন নারী গুরুতর আহত হন।

সোমবার (২৬ জুন) দুপুরে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ তেল পাম্প এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত লক্ষ্মী রানী দাস গাড়াগঞ্জ গ্রমের মান্য দাসের স্ত্রী। আহত তিন নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, দুধসর ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ‘র চাউল নিয়ে চার নারী ব্যাটারি চালিত ভ্যানে বাড়ী যাচ্ছিলেন। পথে ঝিনাইদহগামী একটি ট্রাক ভ্যান গাড়ীটি ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চার নারী রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লক্ষ্মী রানী দাসকে মৃত বলে ঘোষণা করে। আহত তিন নারী হাসপাতালে ভর্তি রয়েছে।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্র্যাকটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

শাহরিয়ার আলম/এসএ/দীপ্ত নিউজ