শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে ট্রলির ধাক্কায় দুই মাসের শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে ট্রলির ধাক্কায় দুই মাসের শিশু নিহত

ঝিনাইদহে ধান বোঝাই ট্রলির ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে রুহুল আমিন নামে দুই মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় শিশুটির মা সাথী খাতুন গুরুতর আহত হয়েছেন। তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ মে) দুপুরে হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন উপজেলার ভালকি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

নিহত শিশুর বাবা শাহাদাত হোসেন জানান, সাথী খাতুন তার বাবার বাড়ি থেকে ইজিবাইকে করে শিশু সন্তানসহ নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে চারাতলা বাজারে কাছাকাছি পৌছলে একটি ধান বোঝাই ট্রলি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা শিশু রুহুল আমিন সড়কের ওপর ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা সাথী খাতুন ও তার শিশু সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আইভি জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি এমএ রউফ খান বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোহাগ/আল