শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে জামায়াতের অফিসে মিলল সরকারি সার ও বীজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে জামায়াতের অফিসে মিলল সরকারি সার ও বীজ

সদর উপজেলার সুরাট ইউনিয়ন জামায়াতের কার্যালয় থেকে সরকারি কৃষি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কৃষক ও রাজনৈতিক নেতাদের অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা কৃষি অফিস এ উদ্ধার অভিযান চালায়।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে নয় টার দিকে সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব ঘটনাস্থলে গিয়ে ৮ প্যাকেট সরিষার বীজ, ৪ বস্তা ডিএপি সার, ৪ বস্তা পটাশ সার, ১ বস্তা এমওপি সার এবং ১৯ কেজি মসুর ডালের বীজ উদ্ধার করেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির নেতাকর্মী ও কৃষকরা সুরাট বাজারে জামায়াতের কার্যালয়ে সরকারি প্রণোদনার সার বীজ মজুদ রয়েছে বলে সদর কৃষি অফিসে অভিযোগ জানায়। পরে সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবিব ঘটনাস্থলে পৌছান। পরে জামায়াত কার্যালয় থেকে সার ও বীজ উদ্ধার করে সদর উপজেলা কৃষি অফিসে নিয়ে আসেন।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব জানান, এগুলো কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ ছিল। সরকারি সার ও বীজ কোনো রাজনৈতিক কার্যালয়ে জমা রাখার নিয়ম নেই। আমরা তা উদ্ধার করেছি।

সুরাট ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেন দাবি করেন, ৬ জন কৃষক তাদের সার ও বীজ আমাদের কার্যালয়ে সাময়িকভাবে রেখেছিল। রাজনৈতিক প্রতিপক্ষ বিষয়টিকে অন্যরকমভাবে তুলে ধরার চেষ্টা করছে।

এ ঘটনায় সদর উপজেলা কৃষি অফিসার মো. নূর এ নবী বলেন, সরকারি সার ও বীজ কৃষকের মাঝে বিতরণের জন্য বরাদ্দ থাকে। রাজনৈতিক কার্যালয়ে জমা রাখা আইনত গ্রহণযোগ্য নয়। বিষয়টি যাচাই–বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।