শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর চাচাতো ভাইয়ের হাতে খুন হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৭ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার আজমপুর ইউনিয়নের মদনপুর গ্রামে এ ঘটনা ঘটে ।

নিহত পলাশ হোসেন (২৮) ওই গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক। ঘটনার পর থেকেই তার চাচাতো ভাই সুমন আলী পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানায়, বিভিন্ন সময় পলাশ বিশ্বাসের স্ত্রীর সঙ্গে হাসি–ঠাট্টা করে কথা বলতেন চাচাতো দেওর সুমন আলী। এ নিয়ে পলাশ ও সুমনের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা সৃষ্টি হতো। শনিবার রাতেও পলাশ তার স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করেন সুমনকে। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে সুমন পাশে থাকা ছুরি দিয়ে পলাশের বুকের বামপাশে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহেশপুর থানার উপ–পরিদর্শক আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকেই সুমন আলী পলাতক। তাকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

 

শাহরিয়ার আলম/আফ/দীপ্ত নিউজ