শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে গৃহবধুকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে গৃহবধুকে কুপিয়ে হত্যা

 

ঝিনাইদহে সদর উপজেলায় ওজোলা খাতুন নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছে এক প্রতিবেশী।

শনিবার (২১ অক্টোবর) উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবী উত্যাক্তের প্রতিবাদ করায় প্রতিবেশী তাকে হত্যা করেছে।

স্বজনরা জানায়, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ওজোলা ঘর থেকে বের হলে প্রতিবেশী আব্দুল করিম তাকে কুপ্রস্তাব দেয়। এতে সে বাঁধা দিলে তার উপর হামলা চালায়। ওজোলা, করিমকে গলায় হাসুয়া দিয়ে আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে করিম তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

পরে করিম বাড়ির পাশে প্রতিবেশীদের কাছে গেলে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের স্বজনরা বাড়ির গোসল খানায় নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের দাবী, করিম এর আগেও বিভিন্ন সময় ওজোলাকে উত্যক্ত করে আসছিলো। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবী স্বজনদের।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শরিফুল ইসলাম ও তার ছেলে সাইদুল ইসলাম মান্নানকে হেফাজতে নিয়েছে পুলিশ।

 

এসএ/দীপ্ত নিউজ