শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে গাঁজাসহ বাবা-ছেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে গাঁজাসহ বাবা-ছেলে আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকা থেকে গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন– চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার রামনগর এলাকার গোলজার হোসেনের ছেলে শাহাবুল ইসলাম (৪০) ও আশিকুল হক।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়পাড়া এলাকায় কালীগঞ্জ থানা পুলিশের এসআই কাবিরুলের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে তিন কেজি গাঁজা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।

শায়লা/ দিপ্ত নিউজ