শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের কালীগঞ্জে গাঁজাসহ আঞ্জুয়ারা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আড়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক আঞ্জুয়ারা বেগম কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মানিক শেখের স্ত্রী।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, আড়পাড়া এলাকায় অবৈধ মাদক বেচাকেনা হচ্ছে এমন খবর কালীগঞ্জ থানা পুলিশের এসআই হুমায়ুন কবির ও কাবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আঞ্জুয়ারা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

 

শাহরিয়ার আলম আফ/দীপ্ত নিউজ