শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে কেন্দ্রে প্রভাব বিস্তার করায় ইউপি চেয়ারম্যান আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে কেন্দ্রে প্রভাব বিস্তার করায় ইউপি চেয়ারম্যান আটক

 

ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে সিকান্দার হোসেন মোল্লা নামে এক ইউপি চেয়ারম্যান–কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) শৈলকুপায ১ নম্বর ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সিকান্দার হোসেন মোল্লা শৈলকুপার ত্রিবেণী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম।

স্থানীয়দের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সিকান্দার হোসেন মোল্লা দোয়াত কলম প্রতিকের শামীম হোসেন মোল্লার পক্ষে প্রভাব বিস্তার করছিলেন।

বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইসমাইল হোসেন জানান, ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের প্রভাব বিস্তার করার অভিযোগ আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইউপি চেয়ারম্যান‘কে আটক করে।

 

শাহরিয়ার/এসএ/দীপ্ত সংবাদ