শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে কলহের জেরে চাচাকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে কলহের জেরে চাচাকে হত্যা

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পারিবারিক কলহের জেরে লাল্টু মোল্লা (৩৭) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দুই ভাতিজার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাকুড়াডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। লাল্টু উপজেলার কাকুড়াডাঙ্গা গ্রামের গ্যানো মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন চাচা লাল্টু মোল্লা। পথে তার প্রতিবেশি ভাতিজা আসাদ ও মিরাজ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরি বলেন, লাল্টু গত বছর পরকীয়া প্রেমের জেরে বড় ভাবিকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। এ নিয়ে একই গোষ্ঠির যৌথ পরিবারের মাঝে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

ওসি আরও বলেন, আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। নিহেতর ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ৩ জনকে হত্যার কথা স্বীকার করেছে ভাগ্নে

 

এসএ/দীপ্ত নিউজ