শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপি জামায়াতের নৈরাজ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।

বুধবার (১৪ জুন) দুপুরে শহরের পায়রা চত্বর থেকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেয়।

মিছিল শেষে পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা বলেন, রাজনৈতিক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোকাবেলা করতে না পেরে বিএনপি ও জামায়াত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা ও মিথ্যা গুজব ছড়াচ্ছে। তাদের নৈরাজ্য সৃষ্টির পায়তারা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা রটনা ও গুজব ছড়ানো প্রতিহত করতে দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আহবান জানান বক্তারা।

 

শাহরিয়ার আলম/আফ/দীপ্ত নিউজ