শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে অভিমানে মায়ের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে অভিমানে মায়ের আত্মহত্যা
ঝিনাইদহ

ঝিনাইদহ কালীগঞ্জে ছেলের মারধরের কষ্ট সইতে না পেরে অভিমানে আত্মহত্যা করেছেন মা রেবেকা বেগম(৫০)।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার জামাল ইউনিয়নের তৈলকূপী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আদিল উদ্দীনের স্ত্রী।

জানা যায়, ওইদিন সকালে ছেলে ফারুক হোসেন পারিবারিক বাকবিতন্ডার একপর্যায়ে মা রেবেকা বেগমকে মারধর করে। অভিমানে রেবেকা বেগম হারপিক বিষপান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকার একটি সূত্র জানায়, রেবেকার স্বামী ২৫ বছর আগে মৃত্যুবরন করেন। দুঃখ কষ্টে বিভিন্ন বাড়িতে কাজ করে দুটি সন্তানকে বড় করেছেন। মেয়েকে পাত্রস্ত করেছেন। বর্তমানে তিনি কচাতলায় ইট ভাটায় ভাত রান্নার কাজ করত।

রেবেকার বোন ফেরদৌসি বলেন, বোন অনেকদিন ধরে অসুস্থ ছিল যে কারনে হারপিক খেয়েছে। শারিরিক যন্ত্রনা থেকে এমনটি করতে পারে।

কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান মৃত ব্যক্তির বিষয়টি নিশ্চিত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতলে প্রেরন করা হয়েছে।

শাহরিয়ার আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ