ঝিনাইদহের ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ এক যাত্রী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বরে) বিকেলে ঝিনাইদহ–মাগুরা মহাসড়কের সদর উপজেলার হাটগোপালপুর রায়চরণ–তারিণীচরন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, পদ্মাকর ইউনিয়নের সয়াইল গ্রামের আব্দুল শেখের ছেলে ভ্যানচালক নিপুল শেখ ও আবছার শেখের ছেলে নাজমুল হোসেন।

স্থানীয়রা জানায়, গোপালপুর থেকে ব্যাটারীচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলো। পথে কলেজের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে ঢাকাগামী একটি সবজি বোঝায় ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক নিপুল ও আরোহী নাজমুল গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তারা মারা যায়।

মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মামুন–উর–রশীদ জানান, বিকেলে হাটগোপালপুর থেকে ২ জন রোগী এসেছিলো। আমরা তাদের ভর্তি করে চিকিৎসা দিচ্ছিলাম। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More