শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইগাতীতে অটো চালকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইগাতীতে অটো চালকের লাশ উদ্ধার

 

শেরপুর ঝিনাইগাতীতে আরব আলী (২১) নামে এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার পাহাড়ি এলাকা রাংটিয়া গ্রামের খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত আরব আলী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব বনগাঁও গ্রামের মৃত আব্দুছ ছালামের ছেলে।

জানা গেছে , শনিবার রাত ৮ টার দিকে আরব অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে সে বাড়ি না ফেরায় পরদিন ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরী করে তার পরিবার। সোমবার সকালে রাংটিয়া গ্রামে স্থানীয় এক কৃষক ঘাস কাটতে গেলে খালের পাড়ে পরিত্যক্ত অবস্থায় তার লাশটি দেখতে পায়।

খবর পেয়ে আরবের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম, ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভুইয়া ও ওসি (তদন্ত) আবুল কাশেম।

ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভুইয়া জানান, ডাক্তারী পরীক্ষার জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়া চলছে।

নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম জানান, ছিনতাইকারি চক্র আরবের অটোরিক্সাটি ছিনতাই করতে এমন নির্মম ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এসএ/দীপ্ত নিউজ