শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ঝালকাঠিতে ৫০তম ক্রীড়া সমিতির গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঝালকাঠিতে ৫০তম ক্রীড়া সমিতির গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

ঝালকাঠিতে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীস্মকালীন জেলা পর্যায় ২ দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক মো: রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। উদ্বোধনী ফুটবল ম্যাচে ঝালকাঠি সদর ১–০ গোলের ব্যাবধানে কাঠালিয়া উপজেলা দলকে পরাজিত করে বিজয়ী হয়েছে।

এ ছাড়া ২ দিন ব্যাপি এই প্রতিযোগীতায় বালক বালিকা ফুটবল, হ্যান্ডবলে, কাবাডি, সাঁতার, দাবায় আটটি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মো: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো: আনোয়ার সাঈদ, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো: শাহ আলম ও পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার ও ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু বিশেষ অতিথি ছিলেন। জেলা শিক্ষা অফিসের আয়োজনে ২য় দিনে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার, দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 

খালিদ হাসান/পূর্ণিমা/দীপ্ত নিউজ