শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় লিমা আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঝালকাঠি–বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার প্রতাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্বামী রাজু মল্লিকের সঙ্গে ইশ্বরকাঠি গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে প্রতাপ বাজারে আসছিলেন লিমা আক্তার। এ সময় পেছন থেকে একটি ট্রলি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় লিমা। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় লিমার স্বামী রাজু মল্লিক (৪০) গুরুতর আহত হয়। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আশরাফ আলী বলেন, ঘটনার পরপরই গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে আছে।

খালিদ হাসান/এজে/দীপ্ত সংবাদ