শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ঝালকাঠিতে শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝালকাঠিতে শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে আফিয়া আক্তার (১৪) নামে এক নবম শ্রেণির ছাত্রী ঝুলান্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুলাই) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম।

নিহত আফিয়া ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর গ্রামের শিক্ষক আমির হোসেনের মেয়ে। তার মা ঝালকাঠি সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে চাকরি করেন।

ঝালকাঠি সদর থানার ওসি মো.শহিদুল ইসলাম জানান, মনিং শিফ্টের শিক্ষার্থী আফিয়া আক্তার সকালে বিদ্যালয়ে আসে। পরে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, শিক্ষার্থীর আত্মহত্যার কারণ জানা যায়নি। তদন্ত করে কি কারণে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হবে।

 

খালিদ/এসএ/দীপ্ত সংবাদ