শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

 

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে নাঈম হোসেন (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার আগরবাড়ি এলাকায় ঘরের ভেতরে ত্রুটিপূর্ণ সিলিং ফ্যানে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়।

নিহত নাঈম হোসেন আগরবাড়ি এলাকার হান্নান হাওলাদারের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সকালে ঘরের ভেতরের একটি সিলিং ফ্যান হঠাৎ বিকল হয়ে যায়। ত্রুটিপূর্ণ ওই ফ্যান সারাতে গিয়ে বিদ্যুতায়িত হয় নাঈম হোসেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

খালিদ হাসান /আল / দীপ্ত সংবাদ