শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ
ঝালকাঠি

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

সোমবার (৯ অক্টোবর) সকালে শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের নেতৃত্বে মিছিলে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

মিছিলটি শহরের ফায়ার সার্ভিস সড়কে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করে। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ও আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।

 

খালিদ হাসান/পূর্ণিমা/দীপ্ত নিউজ