শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ঝালকাঠিতে বাজারে নেমেছে জেলা প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝালকাঠিতে বাজারে নেমেছে জেলা প্রশাসন
ঝালকাঠি

আলু পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সঠিক রাখতে ঝালকাঠিতে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরের প্রধান বাজার,আড়ৎদারপট্টিসহ বিভিন্ন স্থানে বাজারদর মনিটরিং করা হয়।

এ সময় ক্রেতারা বাজার মনিটরিং কমিটির কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেন। বাজার মনিটরিং কমিটি বিভিন্ন দোকান গিয়ে পণ্যের সঠিক মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন। এ সময় এক ফল দোকানীকে দাম বেশি রাখায় একহাজার টাকা জরিমানা করা হয়।

এর পরেও যদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হয়, তাহলে জেল–জরিমানা করা হবে বলেও জানান বাজার মনিটরিং কমিটি।

বাজার মনিটরিংয়ে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাতী ও রুহুল আমিন,অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানাসহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সঠিক রাখতে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান বাজার মনিটরিং কমিটি।

 

খালিদ হাসান/পূর্ণিমা/দীপ্ত নিউজ