শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ঝালকাঠিতে নিখোঁজের ২ দিন পর নদীতে ভাসমান মরহেদ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝালকাঠিতে নিখোঁজের ২ দিন পর নদীতে ভাসমান মরহেদ উদ্ধার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিখোঁজের ২ দিন পর কচা নদী থেকে মামুন হোসেন (২৫) নামে এক ভ্যান চালকের ভাসমান মরদেহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে সাতুরিয়া ইউনিয়নের ইদুরবাড়ি এলাকার কচা নদী থেকে মামুনের মরদেহ উদ্ধার করা হয়। মামুন উপজেলার পশ্চিম সাতুরিয়া গ্রামের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকার মোকসেদ আলীর ছেলে।

স্থানীয় তরিকুল ইসলাম জানান, মোটর লাগানো ভ্যান চালাতো মামুন। গত ২ দিন ধরে সে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা।

রাজাপুর থানার এসআই মো. মামুন জানান, তার মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে তার মৃত্যুর কারন বা বিস্তারিত তদন্ত সাপেক্ষ জানা যাবে বলেও জানান তিনি।

 

খালিদ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ