শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জৈন্তাপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জৈন্তাপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
বাস ও অটোরিকশার সংঘর্ষ

সিলেটের জৈন্তাপুরে তামাবিল সড়কের দরবস্ত এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শুক্রবার (৭ জুলাই) রাত ১১টার দিকে এ দুর্ঘনাটি ঘটে।

নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার বড়খলা গ্রামের খুরশেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দীন (৫০), বারগাতি গ্রামের আব্দুল বারির ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল ও দীঘিরপাড় গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে মতিন মিয়া (৩৫)।

জৈন্তাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

পুলিশ জানায়, ‘রাত ১১টার দিকে সিলেট থেকে জাফলংগামী গেইটলক বাস দরবস্ত পল্লীবিদ্যুৎ এর সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টমটমের দুই যাত্রী নিহত হন। এছাড়া আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান।‘

জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুক মন্ডল বলেন, ‘মুষলধারে বৃষ্টির সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনাটি ঘটেছে।‘

 

সাঈদ সাইমুম আনজুম ইভান/ পূৃর্ণিমা/ দীপ্ত সংবাদ