শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জেলে যাওয়ার ইচ্ছে পূরণে ডিসি অফিস ভাংচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জেলে যাওয়ার ইচ্ছে পূরণে ডিসি অফিস ভাংচুর

জেলে যাওয়ার উদ্দেশ্য সফল করতে ঠাকুরগাঁও জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ে হামলা ও ভাঙচুর চা‌লি‌য়ে‌ছে নাসির উদ্দিন (২৮) নামে এক যুবক।

শ‌নিবার (০৮ জুলাই) সকা‌ল সা‌ড়ে ৮টার দি‌কে জেলা প্রশাস‌কের কে‌চি গেটের তালা ভে‌ঙ্গে ভেত‌রে প্রবেশ একটি বেলচা নিয়ে প্রতিটি কক্ষের থাইগ্লাস ভাঙচুর ক‌রতে থা‌কে। মাত্র দশ মি‌নি‌টের ম‌ধ্যে মু‌ক্তি‌যোদ্ধা কর্ণার, জেলা প্রশাস‌কের কক্ষ, প্রশাস‌নিক কর্মকর্তার কক্ষসহ দশ‌টি ক‌ক্ষের ৩১ টি জানালা ভাঙচুর ক‌রে। একই স‌ঙ্গে নেজারত শাখার প্রিন্টার মে‌শিন ও চেয়ার ভাঙচুর ক‌রে সে।

আটক নাসির উদ্দিন ঠাকুরগাঁও হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মারাধর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলাকারি জানিয়েছে পারিবারিক ঝামেলা থেকে মুক্তি পেতে তিনি জেলে যেতে চেয়েছিলেন। সেই উদ্দেশ্য সফল করতেই এই হামলা অভিযান তিনি চালিয়েছেন।

সদর থানার উপ পরিদর্শক মামুন জানান, আমি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসলে ঘটনা দেখতে পাই। আটকাতে গেলে সে আমার মাথায় আঘাত করে। আমার মাথায় দুইটি সেলাই পরেছে। তবে তৎক্ষণাৎ তাকে আটক করে আমি থানায় নিয়ে এসেছি।

পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। আমাদের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

জেলা প্রশাসক মাহাবুবর রহমান বলেন, এটা অত্যন্ত একটি খারাপ কাজ। আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

 

মঈনুদ্দীন/এসএ/দীপ্ত নিউজ