শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের শান্তি সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের শান্তি সমাবেশ

দেশব্যাপী বিএনপি–জামায়াতে নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে রাঙামাটি জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ।

সোমবার (৩১ জুলাই) সকালে পৌরসভা চত্তর থেকে শান্তি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষিণ শেষে শহরের বনরূপায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরীরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটির সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় অবস্থান কর্মসূচীর নামে বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করেছে তাতেই বোঝা যায় দলটি জালাও পোড়ায়ের মাধ্যমে দেশের শান্তি বিনষ্ট করতে চায়। এসময় তারা পুলিশের উপর হামলা চালিয়েছে। এখন যারা বিদেশে বসে মনবাধিকারের কথা বলেন তাদের দেশে পুলিশ বাহিনীর উপর এমন হামলা হলে তারা কি করতেন। আমাদের দেশে পুলিশ বাহিনী ধৈর্য্যর সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। বিএনপি নির্বাচনকে বাধা দিতে নানা ষড়যন্ত্র করেছে। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান বক্তারা।

শায়লা/ দীপ্ত নিউজ