শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

জুলাই গণহত্যা: শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জুলাই গণহত্যা: শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়া হয়েছে।

সোমবার (১২ মে) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে সকালে এ প্রতিবেদন হস্তান্তর করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেয়ার প্রমাণ মিলেছে বলে জানা গেছে।

এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই ব্রিফিং করবে প্রসিকিউশন। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যা, গণহত্যা ও ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি রয়েছে। এসব মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানসহ ১৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।