শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

জামিন পেলেন নারীকে লাথি মারা বহিষ্কৃত জামায়াতে কর্মী আকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামিন পেলেন নারীকে লাথি মারা বহিষ্কৃত জামায়াতে কর্মী আকাশ

চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোট কর্মসূচিতে নেত্রী এ্যানি চৌধুরীকে লাথি মেরে আলোচনায় আসা গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামী বহিষ্কৃত কর্মী সিবগাতুল্লাহ ওরফে আকাশ চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (৪ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, কোতোয়ালি থানায় দায়ের হওয়া দ্রুত বিচার আইনের মামলায় বুধবার আদালতে আকাশ চৌধুরীর জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেছেন।

তিনি আরও বলেন, জামিন শর্ত হিসেবে আসামি আকাশকে ১৫ জুন থেকে প্রতিদিন আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, রবিবার (১ জুন) নগরের কোতোয়ালি থানা লালদিঘী এলাকা থেকে আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল।

 

এসএ