শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

জামিন পেলেন জুবাইদা রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জামিন পেলেন জুবাইদা রহমান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সাজার বিরুদ্ধে তার আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জামিন আবেদনের শুনানিতে জুবাইদা রহমানের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সঙ্গে আরও ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মাকসুদ উল্লাহ ও জাকির হোসেন।

এর আগে মঙ্গলবার (১৩ মে) একই আদালত জুবাইদা রহমানের দণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন এবং দেরিতে আপিল করার কারণে ৫৮৭ দিনের বিলম্ব মাফ করেন।

দুদকের পক্ষে মামলায় শুনানি করেন আইনজীবী আসিফ হাসান।

শুনানি শেষে আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের জানান, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আবেদন করা হয়েছিল। আদালত আইন ও বিধি মেনে আপিল গ্রহণ করেছেন এবং জামিন মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই মামলায় ২০২৩ সালে জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি।