শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামালপুর কারাগারে বন্দিদের বিদ্রোহ, নিয়ন্ত্রণে ফাঁকা গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুর কারাগারে বন্দিদের বিদ্রোহ, নিয়ন্ত্রণে ফাঁকা গুলি

জামালপুর জেলা কারাগারের বন্দিরা বিদ্রোহ করেছেন। এসময় তারা পালানোর চেষ্টার পাশাপাশি কারাগারের ভেতরে আগুন ধরিয়ে দেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর থেকে কারাগারের ভেতর বিদ্রোহ শুরু করেন তারা। এসময় গুলির শব্দ শোনা যায়।

দুপুরে গাজীপুরের জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করীম বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, হঠাৎ কারাগারে গুলাগুলি শুরু হয়। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আমি এখন খুব ব্যস্ত, পরে বিস্তারিত জানানো হবে।

গাজীপুর জেলা কারা হাসপাতালের চিকিৎসক মাকসুদা বলেন, ‘কারাগারে বন্দিরা বিদ্রোহ করেছেন। এ ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ মাথায়, কেউ চোখে, কেউবা পায়ে আঘাত পেয়েছেন। আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন কারাবন্দি ও তিন জন কারারক্ষী আছেন।

এ বিষয়ে জানতে জেল সুপার আবু ফাত্তাহর ফোনে একাধিকবার কল করেও যোগাযোগ করা যায়নি।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ