শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামালপুরে অস্ত্রসহ একজন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরে অস্ত্রসহ একজন গ্রেফতার

জামালপুরে একাধিক মামলার আসামী রশিদ মোল্লাকে (৪৭) দেশীও পাইপ গান ও দুটি কার্তুজ অস্ত্রসহ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (৫ জুলাই) আনুমানিক রাত সাড়ে ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ইনচার্জ শাহ নেওয়াজের নেতৃত্বে এস আই মেহেদী শহরের রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের পিছনে রেল কলোনীর রাস্তা থেকে রশিদকে গ্রেফতার করেন।

রশিদ ঢাকার আশ্রাফাবাদ কামরাঙ্গীর চর এলাকার চান মিয়া মোল্লার ছেলে।

পুলিশের তথ্যমতে,রশিদের নামে কুমিল্লা সদর দক্ষিণ থানায় দুটি অস্ত্র ও বকশিগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা রয়েছে। তার বিরুদ্ধে জামালপুর সদর থানার আরও একটি অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার (৬জুলাই) দুপুরে জামালপুর পুলিশ সুপার নাসির আহমেদ সাংবাদিকদের সংবাদ সম্মেলনে এসব কথা নিশ্চিত করেছেন।

 

তানভীর/এসএ/দীপ্ত নিউজ