শিরোনাম
মাদারীপুরে কানের দুল ছিনতাইয়ের সময় হামলায় নারীর মৃত্যু বকুলপুরে নতুন চমক, লু ভাই চরিত্রে আসছেন সালাহউদ্দিন লাভলু পুত্র সন্তানের মা হলেন সামান্থা আগামী ৫ ডিসেম্বর বগুড়া যাবেন প্রধানমন্ত্রী বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে: পাটওয়ারী বাংলাদেশ থেকে কত দূরে ঘূর্ণিঝড় ‘আকভান’, জানাল আবহাওয়া অধিদপ্তর শীতের আমেজ ছড়িয়ে পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের সপ্তম চালান ৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু
দীপ্ত নিউজ
জীবনযাপন

জানুন সকালের নাশতায় পাউরুটি খেলে কী হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জানুন সকালের নাশতায় পাউরুটি খেলে কী হয়?

ঝটপট সকালের নাশতা সারতে অনেকেই পাউরুটিকে সেরা মাধ্যম হিসেবে বেছে নেন। কিন্তু আপনি কি জানেন, নিয়মিত পাউরুটি খেলে শরীরে বেশকিছু পরিবর্তন দেখা যায়।

 

আসুন পাউরুটির কিছু স্বাস্থ্য অপকারিতা জেনে নিই–

১। ফল ও সবজির তুলনায় পুষ্টি উপাদান ও ফাইবারের সংখ্যা কম ময়দা থেকে তৈরি হওয়া পাউরুটিতে। ক্যালোরি ও কার্বোহাইড্রেট বেশি হলেও এ খাবারে প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও মিনারেল কম, তাই পাউরুটি আপনার কোষ্ঠকাঠিন্যের কারণ হিসেবে কাজ করতে পরে।

২। পাউরটিতে চিনি আর লবণের পরিমাণ বেশি; যা ওজন বাড়ার জন্য দায়ী হতে পারে।

৩। পাউরুটিতে গ্লুটেনের অস্তিত্ব বেশি হওয়ায় খাওয়ার পর অনেকেরই পেটে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। যাদের আগে থেকেই পেটে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা পাউরুটি খেলে এই সমস্যা আরও জটিল হয়ে পড়ে।

৪। সাদা পাউরুটিতে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। তাই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগলে পাউরুটি খাওয়ার অভ্যাস এড়িয়ে চলাই ভালো।

৫। ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের একটি প্রতিবেদনে বলা হয়, সাদা পাউরুটির গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি। তাই এটি খাওয়ার পর রক্তের শর্করার মাত্রা অনেক বেড়ে যায়। তাই ডায়াবেটিস রোগীদের পাউরুটি খাওয়া উচিত নয়।

 

এসএ/দীপ্ত সংবাদ