শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

জানুন বলিউড তারকাদের প্রিয় পারফিউম কোনগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জানুন বলিউড তারকাদের প্রিয় পারফিউম কোনগুলো

প্রসাধনী হিসেবে বহুকাল ধরেই সুগন্ধির ব্যবহার হয়ে আসছে। সুগন্ধি আপনার মন, রুচিবোধ ও ব্যক্তিত্বকে প্রকাশ করে। নামিদামি ব্র্যান্ডের পারফিউম সংগ্রহে রাখা অনেকের শখ। যারা তারকাদের লাইফস্টাইল অনুসরণ করেন তারা অনেকেই জানতে চান তাদের প্রিয় তারকা কোন পারফিউম ব্যবহার করেন। আজ জানব কোন তারকা বিখ্যাত কোন পারফিউম ব্যবহার করেন।

১. ডানহিল অ্যান্ড ডিপটিকো: শাহরুখ খান

এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছেন—তিনি একটি নয়, দুই ধরনের পারফিউম একত্রে মিলিয়ে ব্যবহার করেন। একটি ডিপটিকো, আর অন্যটি ডানহিল। লন্ডনকেন্দ্রিক ব্র্যান্ড ডানহিল এই তারকার বিশেষ পছন্দ। প্যারিসের বিখ্যাত ডিপটিকো ব্র্যান্ডের টম ডাও পারফিউমটিও ব্যবহার করেন তিনি।

২. আরমানি কোড এবং ব্লু দ্য শ্যানেল: আলিয়া ভাট

আলিয়া ভাট ক্যারিয়ারের শুরুতে এক ইন্টারভিউতে জানিয়েছিলেন—তিনি ছেলেদের পারফিউম বেশি পছন্দ করেন। অনেকের মধ্যেই ছেলেদের পারফিউম ব্যবহার করার একটা প্রবণতা রয়েছে। তবে আলিয়া ভাট সাধারণত আরমানি কোড বা ব্লু দ্য শ্যানেল ব্যবহার করেন।

৩. গুতাল টেন্যু দ্যে সোয়ারে: আনুশকা শর্মা

আনুশকা শর্মার প্রিয় পারফিউম গুতাল টেন্যু দ্যে সোয়ারে। এই পারফিউমে রয়েছে একটি বিশেষ ইতিহাস। ১৯৮১ সালে মডেল অ্যানিক গুতাল একজন নারী হিসেবে প্রথম পারফিউম ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন। প্যারিসভিত্তিক এই ব্র্যান্ডটি এরপর অনেক জনপ্রিয়তা লাভ করে।

৪. ত্রুসারদি ডোনা: প্রিয়াঙ্কা চোপড়া

২০১৭ সালে জিমি কিমেল ও কেলির শো–তে যান বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। উপস্থাপক তার পারফিউমের প্রশংসা করতেই প্রিয়াঙ্কা তার প্রিয় পারফিউমের বোতলটি বের করে দেন। আর সেই প্রিয় পারফিউমটি হলো ত্রুসারদি ডোনা। ভ্যানিলা আর জেসমিনের সুগন্ধের জন্য এটি তার পছন্দের শীর্ষে।

৫. জঁ প্যল গলতিয়ের ওয়েমেন ক্লাসিক এসেন্স: কারিনা কাপুর খান

কারিনা কাপুরের প্রিয় পারফিউম তার ব্যক্তিত্বের সঙ্গে একেবারে মানানসই। জঁ প্যল গলতিয়ের সব পারফিউমই তিনি ব্যবহার করেন। তবে ক্লাসিক পারফিউমটিই তার অধিক পছন্দ। এই পারফিউমটি কিছুটা ফ্লোরাল, এতে আছে গোলাপ, ভ্যানিলা, অ্যাম্বার এবং মধুর ঘ্রাণ।

৬. অ্যাটকিনসন ওড সেভ দ্য কুইন: রণবীর সিং

ইন্সটাগ্রামে একটি সাক্ষাৎকারে রণবীর সিং তার প্রিয় পারফিউম নিয়ে কথা বলেন। আর তা হল অ্যাটকিনসনের ওড সেভ দ্য কুইন। তিনি বলেন এই পারফিউমটি তার ব্যক্তিত্বের সঙ্গে একেবারে মানানসই।

৭. ক্রিড বুটিক গ্রিন আইরিশ টুইড: শহীদ কাপুর

পেপারমিন্ট, ল্যাভেন্ডার, স্যান্ডেলউড, ওকউড এগুলোর ঘ্রাণের সমন্বয়ে তৈরি গ্রিন আইরিশ টুইড বলিউড তারকা শহীদ কাপুরের প্রিয় পারফিউম। বেশ অনেকক্ষণ দীর্ঘস্থায়ী এই পারফিউম অনেক বিখ্যাত।

৮. ফর হার বাই নারসিকো রদ্রিগেজ: দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, পরিণীতি চোপড়া

নারসিকো রদ্রিগেজের গোলাপি, নীল বোতলের ফর হার পারফিউমটি বলিউড কুইনদের বেশ প্রিয়। এই তালিকায় আছে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও পরিণীতি চোপড়ার নাম। হালকা ও অভিজাত ঘ্রাণের এই পারফিউমটি এই তিনজন তারকার প্রতিদিনের সঙ্গী।

৯. বাইরেডো মোহাভে গোস্ট– সামান্থা রুথ প্রভু

তামিলনাড়ুর জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভুর প্রিয় এই পারফিউম বাইরেডোর জনপ্রিয় একটি সুগন্ধী। তিনি এটির সঙ্গে লে লাবোর রোজ ৩১ পারফিউমটি মিলিয়ে ব্যবহার করেন।

১০. টম ফোর্ড ওমব্রে লেদার: অর্জুন কাপুর

বলিউড তারকা অর্জুন কাপুরের প্রিয় এই পারফিউমটি একই সঙ্গে কিছুটা কড়া আবার সতেজ। জেসমিন এবং কিছু প্রাকৃতিক সুগন্ধীর সমন্বয়ে তৈরি এই পারফিউম আপনার ব্যক্তিত্বে বিশেষ মাত্রা যোগ করবে।

 

এসএ/দীপ্ত সংবাদ