জানা গেল সম্ভাব্য ঈদুল ফিতরের তারিখ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পবিত্র রমজান শেষে ঈদুল ফিতর কবে হতে পারে সেই তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। সোমবার (৩ এপ্রিল) তারা জানিয়েছেন, ১৪৪৪ সালের শাওয়াল মাসের তারিখ হবে এপ্রিলের ২১ তারিখ। সে অনুসারে ঈদুল ফিতরের প্রথম দিনও হবে ২১ এপ্রিল।

স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যে যেদিন ঈদ পালন করা হয়, তার পরবর্তী দিন বাংলাদেশে ঈদ পালন করা হয়। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের ভবিষ্যৎবাণী সত্যি হলে ২২ এপ্রিল বাংলাদেশে পালিত হতে পারে ঈদুল ফিতর।

ঈদুল ফিতরের বিষয়টি নিশ্চিত করে আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল–জারওয়ান বলেছেন, ‘রমজান মাসের চন্দ্র কলা পূর্ণ হবে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ৮ টা ৩৬ মিনিটে। সেদিনই সূর্যাস্তের ২২ মিনিট পর শাওয়ালের চাঁদ দেখা যাবে।

প্রতিটি হিজরি বছরের দশম মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের প্রথম দিনে মুসলিম বিশ্বে বিপুল উৎসাহ–উদ্দীপনা নিয়ে পালিত হয় ঈদুল ফিতর।

যূথী/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More