শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

জানা গেল কে শাকিব খানের নতুন নায়িকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জানা গেল কে শাকিব খানের নতুন নায়িকা
নায়িকা ইধিকা পাল

সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিটি আসবে পবিত্র ঈদুল আজহায়। ছবিটি পরিচালনা করেছেন আশরাফ হিমেল। প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া, যার প্রযোজক আরশাদ আদনান।

তবে শাকিবের বিপরীতে ছবিতে কে থাকছেন, তা নিয়ে ছিল নানা জল্পনা। নির্মাতা নায়িকার বিষয়টি চমক হিসেবেই রাখতে চেয়েছিলেন। তবে সময় সংবাদের অনুসন্ধানে জানা গেল নায়িকার নাম ইধিকা পাল।

সিনেমার পরিচালক হিমেল আশরাফ নায়িকার বিষয়টি চমক হিসেবে রাখতে চাইছেন। জানতে চাইলে তিনি বলেন, ভিসা থেকে শুরু করে সব বিষয় ফাইনাল হলে ঘটা করে নায়িকার নাম ঘোষণা করা হবে।

এদিকে খোঁজ জিয়ে জানা গেছে, চিত্রনায়ক শাকিব খানের নতুন এ সিনেমায় নায়িকা হিসেবে থাকবেন কলকাতার ধারাবাহিকের অভিনেত্রী। ২০২২ সালে জি–বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করে বাংলাদেশে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ইধিকা পাল ঢালিউড ভাইজানের নতুন নায়িকা হতে পারেন। টেলিপাড়ার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল জি বাংলার ‘রিমলি’ সিরিয়ালের লিড কাস্ট ছিলেন।

হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটির নাম ‘প্রিয়তমা‘। আগামী ৮ মে থেকে দীর্ঘ ১ বছর পর নতুন সিনেমার শুটিংয়ে দেখা যাবে শাকিব খানকে। ‘প্রিয়তমা‘ সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

যূথী/দীপ্ত সংবাদ