শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

জাতীয় নাগরিক কমিটির ‘মুখ্য সংগঠক’ হলেন সারজিস আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক কমিটির ‘মুখ্য সংগঠক’ হলেন সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম‘কে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ‘মুখ্য সংগঠক’ পদে মনোনীত করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে জাতীয় নাগরিক কমিটি‘র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলম কেন্দ্রীয় ‘মুখ্য সংগঠক’ পদে মনোনীত হলো। বর্ধিত সাংগঠনিক কাঠামো নিম্নরূপঃ

আহ্বায়ক: নাসীরুদ্দীন পাটওয়ারী

সদস্য সচিব: আখতার হোসেন

মুখপাত্র: সামান্তা শারমিন

মুখ্য সংগঠক: সারজিস আলম

উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক কমিটি’।

এসএ