শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোল টেবিল বৈঠক করেছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ ঢাকার অফিসের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, সংস্কার সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে। আমরা জাতিসংঘের মহাসচিবকে বলে এসেছি, সংস্কারের বিষয়ে। আর সংস্কার তো অবশ্যই করতে হবে। সংস্কারের কথা তো আমরাই আগে বলেছি।

তিনি বলেন, আমরা বলেছি, নির্বাচন কেন্দ্রীক যে সংস্কারগুলো আছে, তা দ্রুত শেষ করতে হবে। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো (সংস্কার) শেষ হবে ।

এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব কোন মন্তব্য করেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, তিনি কোন কমেন্টস (মন্তব্য) করেননি।

নির্বাচনের ব্যাপারে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বিএনপির পক্ষ থেকে কোনো টাইমফ্রেম দেওয়া জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওখানে (জাতিসংঘ ঢাকা অফিস আয়োজিত গোলটেবিল বৈঠক) টাইম ফ্রেমের কথা বলার কোনো প্রয়োজন নেই। কারণ, এগুলো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার।

আল