শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থার জন্য অর্থায়ন বন্ধ করল যেসব দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থার জন্য অর্থায়ন বন্ধ করল যেসব দেশ
জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থার জন্য তহবিল স্থগিত করল ৯ দেশ।

 

ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ তহবিলে সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস ও কানাডা।

গত বছরের ৭ অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে, জাতিসংঘের ত্রাণ তহবিল ইউএনআরডব্লিউএ– তাদের কয়েকজন কর্মীকে বরখাস্তের ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় দেশগুলো ওই তহবিলে সহায়তা বন্ধের ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্র প্রথমে অর্থ বন্ধের ঘোষণা দেয়ার পর সেই পথ অনুসরণ করলো বাকি দেশগুলোও।

উল্লেখ্য. গাজায় ইউএনআরডব্লিউএয়ের ১৩ হাজার কর্মীর বেশিরভাগই ফিলিস্তিনি স্কুলের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ত্রাণকর্মী।

পশ্চিমা দেশগুলোর এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

আরও পড়ুন: গাজায় গণহত্যা বন্ধের নির্দেশ দিয়েছে আইসিজে

 

এসএ/দীপ্ত নিউজ