সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬

বিধানসভা নির্বাচন: ভোট গণনার মাঝেই ‘জরুরি বার্তা’ দিলেন মমতা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সামাজিক মাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট করে ‘জরুরি বার্তা’ দিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর ১টা ৪ মিনিটে ভিডিওটি পোস্ট করেন তিনি।

ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দয়া করে কাউন্টিং এজেন্ট, প্রার্থীর ক্যান্ডিডেটরা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। যেখানে কাউন্টিং হচ্ছে (স্ট্রংরুম) সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান।

প্রথম দুতিন রাউন্ড আমি কালকে থেকেই বলছি যে, ওদেরগুলো (বিজেপি) আগে দেখাবে আর আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় দুতিন রাউন্ড কাউন্ট করার পরে, প্রায় ১০০টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে ৭টি মেশিন, যেখানে কোনও মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি কেন্দ্রীয় বাহিনী দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপরে অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে।

এসআইআরএর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে, যাতে জিততে পারে। কিন্তু এখনও এমন ৭০, ১০০টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি সেটা বলছে না। টোটালটাই মিথ্যা নিউজ খাওয়াচ্ছে। ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে।

সুতরাং, আমি আমাদের কাউন্টিং এজেন্ট ও পার্টি কর্মীদের বলব, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন থেকে চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪ থেকে ১৮ রাউন্ড পর্যন্ত কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ।

আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More