শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

জরিমানার ১৭ কোটি ৫০ লাখ ডলার পরিশোধ করেলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জরিমানার ১৭ কোটি ৫০ লাখ ডলার পরিশোধ করেলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

জরিমানার ১৭ কোটি ৫০ লাখ ডলার পরিশোধ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায় জালিয়াতির মামলায় নিউইয়র্ক আদালতের করা জরিমানার এই টাকা পরিশোধের মধ্যদিয়ে নিজের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া থেকে বাঁচালেন ট্রাম্প।

সম্পত্তির নিয়ে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে হওয়া এক মামলায় গত মাসে ট্রাম্পকে প্রায় সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানা করেন নিউইয়র্কের বিচারক আর্থার এনগোরন। যা সুদসহ গত এক মাসে ৪৫ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

এমন অবস্থায় জরিমানার অর্থ কমানোর অনুরোধ জানিয়ে আদালতে আবেদন জানান ট্রাম্পের আইনজীবীরা।

সেই অনুরোধের জবাবে ৪৬ কোটি ৪০ লাখ ডলারের জরিমানা কমিয়ে ১৭ কোটি ৫০ লাখ ডলার করেছেন বিচারক এনগোরন।

সেই জরিমানার অর্থ সোমবার (১ এপ্রিল) পরিশোধ করেন ট্রাম্প।

আল / দীপ্ত সংবাদ