শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দুই অস্ত্র ব্যবসায়ী আটক, বিদেশী পিস্তল-গুলি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দুই অস্ত্র ব্যবসায়ী আটক, বিদেশী পিস্তল-গুলি উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে ২জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রবিবার (২৩ জুলাই) পাঁচবিবি পৌর শহরে টিঅ্যান্ডটি পাড়ায় অস্ত্র বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীরা হলো পাঁচবিবি বালিঘাটা টিঅ্যান্ডটি পাড়া মহল্লার মৃত আব্দুর রশিদের ছেলে সুজন হোসেন (৩৫) ও দিনাজপুরের হাকিমপুরের মধ্য বাসুদেবপুর স্টেশন পাড়ার মৃত আব্দুল হকের ছেলে জয়নাল আবেদিন লিটন (৩২)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহেদ আল মামুন জানান, গ্রেফতারকৃত সুজন ও লিটন ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে ।

শায়লা/ দীপ্ত নিউজ