শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জয়পুরহাটে ট্রাক চাপায় সিএনজির চালকসহ ৫ যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জয়পুরহাটে ট্রাক চাপায় সিএনজির চালকসহ ৫ যাত্রী নিহত
জয়পুরহাটে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মালিপাড়া গ্রামে ট্রাকের চাপায় সিএনজির চালকসহ পাঁচজন যাত্রী নিহত হয়েছে এবং একজন আহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সোয়া ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, জয়পুরহাট থেকে অফিসে (ক্ষেতলাল) যাচ্ছিলেন তারা। পথেই বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

পাঁচজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম। তিনি বলেন, নিহতদের মধ্যে রয়েছেন সিএনজির চালক এবং চার যাত্রী। ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান। আরো একজন আহত হয়ে হাসপাতালে আছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।