শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

জন্মদিনের অনুষ্ঠানে রাজ্য খুব হাসিখুশি ছিল: পরীমণি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জন্মদিনের অনুষ্ঠানে রাজ্য খুব হাসিখুশি ছিল: পরীমণি

ঢাকাই সিনেমার দম্পতি শরিফুল রাজ ও পরীমণির একমাত্র ছেলে রাজ্যের প্রথম জন্মদিন উদ্‌যাপন করছেন ঢাকার এক পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) পরীমণি তার ছেলের জন্মদিন পরিবার ও কিছু কাছের মানুষ নিয়ে এ উদ্‌যাপন করেন। অনুষ্ঠানে কোনো কমতি রাখেননি অভিনেত্রী পরীমণি।

রাজ্যর জন্মদিন নিয়ে পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘তেমনভাবে মিডিয়ার মানুষজন থাকছেন না এ আয়োজনে। রাজ্য আরেকটু বড় হলে বড় পরিসরে করবো। তখন মিডিয়ার সব শিল্পী, কলাকুশলী বন্ধুকে দাওয়াত দেবো। এবারের অনুষ্ঠানে ৫০–৬০ জন অতিথি আছেন। বলতে পারেন সীমিত পরিসরে এ আয়োজন করেছি।’

এদিকে জন্মদিনের অনুষ্ঠানে মা ও বাবার কেনা পোশাক পরেছে রাজ্য। পরীমণি বলেন, ‘আমি একটা পদ্মফুলের রঙের শেডের স্যুট কিনেছি। ওর বাবা সাদা রঙের জুতা কিনেছেন। এসব পরে জন্মদিনের অনুষ্ঠানে আছে রাজ্য।’

পরীমণি আরও জানান, জন্মদিনের অনুষ্ঠানে তিনি নিজেও পদ্মফুলের রঙের গাউন পরে হাজির হয়েছেন। রাজ্যর জন্মদিনের অনুষ্ঠান সাজানো হয়েছে পদ্মফুলের থিমে।

পরীমণি বলেন, ‘রাজ্য খুব হাসিখুশি আছে। বৃহস্পতিবার প্রথম ডিম খেলো সে। পুরো একটি ডিম ভেঙে ভেঙে দিলাম তাকে, খেয়ে ফেললো। এত কিউট আমার বাচ্চাটা। মনে হয় যেন মাকে বুঝতে পারে ও। এখন আর খুব একটা জ্বালা–যন্ত্রণা দেয় না আমাকে।’

২০২২ সালের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই দম্পতি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের সংসারে জন্ম নেয় পুত্রসন্তান রাজ্য। তবে বেশ কিছুদিন ধরে আলাদা থাকছেন তারা। ছেলের জন্মদিনের অনুষ্ঠানেও দেখা মিলেনি বাবা রাজের।

শায়লা/ দীপ্ত নিউজ