শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ছেলে উপজেলায় চেয়ারম্যান প্রার্থী, একরাম চৌধুরীর এমপি পদ স্থগিতের দাবি

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ছেলে উপজেলায় চেয়ারম্যান প্রার্থী, একরাম চৌধুরীর এমপি পদ স্থগিতের দাবি
নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। ছবি: সংগৃহীত

সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় নোয়াখালী–৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ সংসদ সদস্য পদ স্থগিত চেয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ।


মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে নোয়াখালী প্রেস ক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলেন এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করে তারা বলেন, সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার ছেলেকে অন্য উপজেলা থেকে এনে সুবর্ণচর উপজেলায় আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে প্রার্থী করিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। একইসঙ্গে প্রভাব খাটিয়ে প্রশাসন ও সন্ত্রাসীদের ব্যবহার করে অরাজনৈতিক বক্তব্য দিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণের মাধ্যমে ভোট না দিলে উন্নয়ন না করার যে নির্দেশনা দিয়েছেন; জেলা আওয়ামী লীগ তার এমন বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবেদ জানাচ্ছি। অবিলম্বে তার সংসদ সদস্য পদ স্থগিত ও দলের সভাপতির কাছে তার বহিষ্কার দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন– সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এইচ এম খায়রুল আনাম চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভা মেয়র শহিদ উল্যা খান সোহেল, সহসভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

খায়রুল আনাম/ এজে/ দীপ্ত সংবাদ