শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

ছেলের নাম বদলে ফেললেন পরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছেলের নাম বদলে ফেললেন পরী

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ ভালোবেসে বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান। বাবার নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম রাখেন শাহীম মুহাম্মদ রাজ্য।

সোমবার (৭ আগস্ট) ইঙ্গিত পাওয়া গেল, ছেলের নাম বদলেছেন অভিনেত্রী পরীমণি। ছেলের নাম থেকে ‘রাজ্য’ অংশটুকু বাদ দিয়েছেন পরী। গত কয়েক দিন ধরেই ছেলেকে পদ্ম নামে ডাকছেন। ধারণা করা হচ্ছিল, হয়তো মা হিসেবে আদর করেই এমন নামে ছেলেকে সম্বোধন করেন তিনি।

কয়েকদিন পর রাজ্যের এক বছর পূর্ণ হবে। এর মধ্যেই রাজ–পরীর দাম্পত্য জীবনে ভাঙন ধরেছে। আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ না হলেও, আলাদা থাকছেন তারা।

সেদিন রাজ্যর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন প্রযোজক আব্দুল আজিজ। সঙ্গে লেখেন, আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাআল্লাহ।

আজিজের পোস্টে মন্তব্য করে পুত্রের পুরো নাম জানালেন পরী। লিখেছেন, শাহীম মুহাম্মদ পদ্ম। এর মাধ্যমে অনেকটা নিশ্চিত করলেন যে, পুত্রকে তিনি ‘রাজ্য’ নয় বরং ‘পদ্ম’ নামেই বড় করতে চাইছেন। যদিও বিষয়টি নিয়ে পরীর কাছ থেকে স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শায়লা/ দীপ্ত নিউজ