শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ছুটির শেষ দিনে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছুটির শেষ দিনে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়
বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

ঈদুল আজহার ছুটির শেষ দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে ।

শিশু–কিশোর, তরুণ–তরুণী থেকে শুরু করে সব বয়সের মানুষের কোলাহলে মুখর নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েসলেক, সী ওয়াল্ডসহ সব পর্যটনকেন্দ্রগুলো । আজকে সরকারি ছুটির শেষ দিন হওয়ায় সকাল থেকে হাজার হাজার মানুষের মিলনমেলায় মুখর হয়ে উঠে পুরো সৈকত এলাকা। কেউ মেতে আছেন সমুদ্রস্নানে, অনেকে চড়েন স্পিডবোটে, কেউ কেউ ঘোড়ার পিঠে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটান সৈকতে।

সী ওয়াল্ডে নেচে–গেয়ে আনন্দ উল্লাসে মেতে ছিলেন সকল বয়সের নারী পুরুষ ও শিশুরা। এছাড়া চট্টগ্রাম চিড়িয়াখানা, কাজির দেউড়ি শিশুপার্ক, আগ্রাবাদ জাম্বুরি মাঠ পার্কেও ভিড় বাড়ছে দর্শনার্থীদের।

 

রুনা আনসারী/পূর্ণিমা/দীপ্ত নিউজ