শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ছাত্র আন্দোলনে নিহত-আহতদের পরিবারের মাঝে বিজিবির অর্থ সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ছাত্র আন্দোলনে নিহত-আহতদের পরিবারের মাঝে বিজিবির অর্থ সহায়তা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের তিন পরিবারের মাঝে সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়ন বিজিপির পক্ষ থেকে নগদ অর্থ ও সহাতা প্রদান করা হয়েছে।

রবিবার (২৫ আগষ্ট) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আয়োজনে এই নগদ সহায়তা প্রিদান করেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম, জামাতের আমীর শাহাদাত হোসেন, জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইমরান ইমু প্রমুখ।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মাহমুদ আলমের ছেলে নিহত মৃত আসিফ হোসেন, এবং সাতক্ষীরায় আন্দোলনকালীন সময়ে আহত আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের আমজাদ আলী সরদারের ছেলে মো. আমান উল্লাহ, সাতক্ষীরা সদরের পাঁচরকি এলাকার আব্দুল খালেক সরদারের ছেলে জিল্লুর রহমানকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় নিহত ও আহত দের পরিবারের সদস্যরা দ্রুুত দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি দাবি করেন।

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।